প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন

Frequently Asked Questions

নিচের প্রশ্নোত্তরগুলো মূল ইংরেজি বইয়ের FAQ থেকে অনুবাদ করা — এগুলো লেখক Michael Nielsen-এর বক্তব্য।

বইটির কি কোনো pdf বা মুদ্রিত সংস্করণ আছে, বা পরিকল্পনায় আছে?

না, কোনো pdf বা মুদ্রিত সংস্করণ নেই, পরিকল্পনাতেও নেই। অনেকে মনে করেন বইটিকে pdf বা প্রিন্টে রূপান্তর করা সহজ হবে। কিন্তু বইটিতে কয়েক ডজন interactive JavaScript element আছে, এবং বর্ণনা প্রায়ই পাঠকের সেই element-গুলোর সাথে কোনো-না-কোনোভাবে interact করার উপর নির্ভর করে। "সহজ" রূপান্তর করলে নিম্নমানের একটা product দাঁড়াবে। অবশ্যই, ওই interactive অংশগুলো static আকারে অর্থপূর্ণ করে নতুন করে লেখা যেত, কিন্তু তা ভালোভাবে করা একটা বড় কাজ।

আপনি কি আমাকে কোনো গাণিতিক সমস্যায়, বা আমার কাজ debug করতে সাহায্য করতে পারেন?

না। আমি পরামর্শ দিই তোমার সমস্যাটা নিয়ে বন্ধু বা সহকর্মীদের সাথে আলোচনা করো। তাতে কাজ না হলে, উপযুক্ত কোনো online forum-এ প্রশ্নটা করে দেখো।

অনুশীলনী ও সমস্যাগুলোর সমাধান কি আপনার কাছে আছে?

দুঃখিত, নেই।

আমি বইটি অন্য ভাষায় অনুবাদ করতে চাই। এটা কি ঠিক আছে?

বইয়ের license-এর শর্ত অনুযায়ী এটা ঠিক আছে (বিস্তারিত page-এর নিচের অংশে দেখো), শর্ত হলো: (১) তুমি এটা কোনোভাবে বাণিজ্যিক product-এর জন্য করছ না (যেমন বিক্রির উদ্দেশ্যে); এবং (২) তুমি মূল লেখক হিসেবে আমাকে স্বীকৃতি দিচ্ছ। অবশ্যই একটা link থাকলেও আমি কৃতজ্ঞ থাকব। বাণিজ্যিক আগ্রহ থাকলে যোগাযোগ কোরো যাতে আলোচনা করা যায় (mn@michaelnielsen.org)।